সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসমা বেগমআসমা বেগম (৩৮) স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে তাঁকে বেশ কয়েকটি কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হয়েছে। এতে প্রচুর অর্থ ব্যয় হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে বাঁচাতে হলে আরও ছয়টি মূল্যবান ইনজেকশন দিতে হবে। এই চিকিৎসায় ১০ লাখ ৮০ হাজার টাকা প্রয়োজন। তাঁর স্বামী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কাজী শাহ আলমের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। স্ত্রীকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: কাজী শাহ আলম, সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪১২২৫৮৬, অগ্রণী ব্যাংক, মিরপুর শাখা, মিরপুর-১, ঢাকা।