সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু হানিফপাবনার সাঁথিয়া উপজেলার আবু হানিফ (২০) কিডনি ও লিভারের সমস্যায় আক্রান্ত। তাঁর পেট বড় হয়ে গেছে। হাঁটাচলার শক্তি নেই। চিকৎসকেরা জানিয়েছেন, এটা ‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি উইথ ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন’। বর্তমানে হানিফ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। প্রতিদিন তাঁর চিকিৎসায় সাত-আট হাজার টাকা ব্যয় হচ্ছে। তাঁকে সুস্থ করতে লাগবে অন্তত ৩০ লাখ টাকা, যা তাঁর বাবা ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল বাতেন প্রামানিকের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই ছেলের চিকিৎসায় তিনি তাঁর পাশে দাঁড়াতে সবার প্রতি অনুরোধ করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আবদুল বাতেন প্রামানিক, সঞ্চয়ী হিসাব নম্বর-৩২০৮, জনতা ব্যাংক, মিটফোর্ড রোড শাখা, ঢাকা। মুঠোফোন:০১৭১৬০৩৭৬৬০। বিজ্ঞপ্তি।