সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাহিম হোসেনটিউমার ক্যানসারে আক্রান্ত ছোট্ট শিশু মো. ফাহিম হোসেনের (৩) অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ২১ নভেম্বর। সে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সি ব্লকের ৫২৪ নম্বর রুমে চিকিৎসক শফিকুল হকের তত্ত্বাবধানে আছে। আগামী সপ্তাহ থেকে তাকে ছয়টি কেমোথেরাপি দিতে হবে। কেমোথেরাপি ও ওষুধপত্রের জন্য দুই লাখের বেশি টাকা প্রয়োজন। এ ছাড়া অস্ত্রোপচারের টাকাও সম্পূর্ণ পরিশোধ করা হয়নি। সব মিলিয়ে এখন প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। এ জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছে তার পরিবার। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ছাদিকুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর ১০৭১০, অগ্রণী ব্যাংক লিমিটেড, কাশিয়ানী শাখা, গোপালগঞ্জ। ফোন: ০১৯২৫৭৮২৮৫৩।