সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কালাম আজাদউত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) পুরকৌশল বিভাগের অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত মো. আবুল কালাম আজাদের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি বর্তমানে রাজধানীর শ্যামলীতে আল মারকাজুল ইসলামী হাসপাতালের চিকিৎসক মো. কামরুল ইসলামের তত্ত্বাবধানে আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন। তাঁর পরিবারের পক্ষে এই পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব নয়। তাই সমাজের সহূদয়বান ব্যক্তিদের কাছে সহায়তার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আবুল কালাম আজাদ, হিসাব নম্বর: ০১৯৯১০১০০০০১১৪৯৬ (ডাচ্-বাংলা ব্যাংক), হিসাব নম্বর: ০১৭০২১০৪০০১৬৬০১ (প্রাইম ব্যাংক)। বিজ্ঞপ্তি।