সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুদ আলম বিপ্লব
পুরান ঢাকার উর্দু রোডের বাসিন্দা মাসুদ আলম বিপ্লব (৪০) দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত। এরই মধ্যে তাঁর চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর চিকিৎসায় আরও বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন। দরিদ্র পরিবারের সন্তান মাসুদের পক্ষে এ খরচ মেটানো সম্ভব হচ্ছে না। অর্থাভাবে তাঁর চিকিৎসা এখন বন্ধের উপক্রম। তাঁকে বাঁচাতে পরিবারের পক্ষ থেকে সবার কাছে আর্থিক সহায়তা কামনা করা হয়েছে। সহায়তা পাঠানোর ঠিকানা: রাব্বিন, হিসাব নম্বর ২১০১২৩৩৫২৩০০১, সিটি ব্যাংক, উর্দু রোড শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।