সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সেলিমচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলী চৌধুরীপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. সেলিমের (৩০) কিডনি অকেজো হওয়ায় তা প্রতিস্থাপন করা হয়। এখন সেই কিডনিতে সংক্রমণ দেখা দিয়েছে। তিনি কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ৫০১ নম্বর ওয়ার্ড চিকিৎসাধীন। সেলিমের পরিবার অনেক কষ্ট করে অর্থ জোগাড় করে তাঁর কিডনি প্রতিস্থাপন করে। এখন তাদের পক্ষে চিকিৎসার ব্যয় চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। তাই প্রিয় সন্তানকে বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেছেন সেলিমের বাবা নূর মোহাম্মদ। সাহায্য পাঠানোর ঠিকানা: নূর মোহাম্মদ, হিসাব নম্বর ০০১২২০০০৫১৫৭০, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কেরানীর হাট শাখা, সাতকানিয়া, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।