সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেহমান আল জাওয়াদচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর জুসখোলা গ্রামের দিদারুল আলমের পাঁচ বছরের শিশু রেহমান আল জাওয়াদ প্রায় দুই বছর ধরে বোন ম্যারো ক্যানসারে আক্রান্ত। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে কিছুদিন চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে সিঙ্গাপুরের কে কে এইচ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সিঙ্গাপুরে চিকিৎসায় সম্ভাব্য ব্যয় ৪০ লাখ টাকা। কিন্তু এরই মধ্যে অনেক টাকা ব্যয় হয়ে যাওয়ায় দিদারুলের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই প্রিয় সন্তানকে বাঁচাতে তিনি সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: দিদারুল আলম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০০০২৪৪৭১, সোনালী ব্যাংক, বন্দর শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।