সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত আলী বেপারীবরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউসিয়া গ্রামের বাসিন্দা মো. হজরত আলী বেপারী। রিকশা চালিয়ে সংসার চালাতেন সাত সদস্যের পরিবারের। কিন্তু বেশ কয়েক মাস ধরে রিকশা চালাতে পারেন না তিনি। কারণ, তাঁর একটি কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকেরা তাঁকে ওই কিডনি সরিয়ে দ্রুত নতুন কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য লাগবে অন্তত তিন লাখ টাকা। কিন্তু দরিদ্র হজরত আলীর পক্ষে ওই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাঁকে বাঁচাতে দেশের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বোন লাল ভানু। সাহায্য পাঠানোর ঠিকানা: লাল ভানু, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৬৮৭২, জনতা ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।