সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মিতুল মিয়া
১৩ বছরের শিশু মো. মিতুল মিয়া দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। হবিগঞ্জের আজমিরীগঞ্জের ছেলে মিতুল সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে মিতুলের বোনম্যারো প্রতিস্থাপন করা প্রয়োজন। তার চিকিৎসার ব্যয় হবে প্রায় ২০ লাখ টাকা। কিন্তু মিতুলের সাধারণ চাকরিজীবী বাবার পক্ষে বিপুল অঙ্কের এ খরচ মেটানো সম্ভব নয়। তাই তার বাবা ছেলের জীবন বাঁচাতে সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রাজু মিয়া, সঞ্চয়ী হিসাব নম্বর-৪১২৩, বাংলাদেশ কৃষি ব্যাংক, আজমিরীগঞ্জ শাখা, হবিগঞ্জ। বিজ্ঞপ্তি।