সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজেদুল আলমনেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাসিন্দা সাজেদুল আলমের (৪০) দুটি কিডনিরই ৯০ ভাগ নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আছেন। চিকিৎসক জানিয়েছেন, জরুরিভিত্তিতে তাঁর কিডনি প্রতিস্থাপন দরকার। এ জন্য প্রয়োজন অনেক টাকা। প্রান্তিক কৃষক সাজেদুলের চিকিৎসায় এরই মধ্যে অনেক টাকা খরচ হয়ে গেছে। এ অবস্থায় কিডনি প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা পরিবারটির পক্ষে অসম্ভব। তাই সাজেদুলের চিকিৎসায় সহায়তা করতে সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর-১০০০০৩৩৪৫, সোনালী ব্যাংক লিমিটেড, পূর্বধলা শাখা, নেত্রকোনা। বিজ্ঞপ্তি।