সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশানকে বাঁচান একটি ভাল্ব ছাড়াই জন্মেছে নাওয়ার খান রুশান (৩)। জন্মের পর থেকে কেবল ওষুধের ওপর বেঁচে আছে সে। ইব্রাহিম কার্ডিয়াক হাস-পাতালের চিকিৎসকেরা বলেছেন, জরুরিভিত্তিতে তার হার্টে নতুন ভাল্ব সংযোজন করতে হবে। এ জন্য তাঁরা তাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই তার পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য অনুরোধ করা হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: ইসমত রায়হানা, সঞ্চয়ী হিসাব নং ৩৪০৮৬০৮৪, সোনালী ব্যাংক, বরিশাল শাখা। ফোন: ০১৭২৮১৫১৮০৫ অথবা, জিন্নাত রায়হানা—সঞ্চয়ী হিসাব নং ২০২৫০২২৬০২০০২৩৩৮১৪, ইসলামী ব্যাংক, রামপুরা শাখা, ঢাকা। ফোন: ০১৭১৭৭৩৩৩৬৩। বিজ্ঞপ্তি।