সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানী চৌধুরীনারায়ণগঞ্জ সরকারি গার্লস হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী ইরানী চৌধুরীর হার্টের একটি ভাল্ভ নষ্ট হয়ে গেছে। জাতীয় হূদরোগ হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, ইরানীর হার্টের ভেতর রক্ত জমাট বেঁধে চাকার মতো হয়ে আছে। ফুসফুসে পানি জমে যাচ্ছে। অবিলম্বে তার হার্টে ভাল্ভ সংযোজন করতে হবে। এ জন্য দেড় লাখের বেশি টাকা প্রয়োজন। তার বাবা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তাঁর কোনো সঞ্চয়ও নেই। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন ইরানীর মা মোছাম্মৎ শাহিদা। সাহায্য পাঠানোর ঠিকানা: এমএসএ নং ১০৫৯৫ (অনলাইন), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পল্টন শাখা, পুরানা পল্টন মোড়, ঢাকা-১০০০। ফোন: ০১৮৪৯৫৩১৩৮৫। বিজ্ঞপ্তি।