সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শওকত সন্যামতবরিশালের বাকেরগঞ্জ থানার ভাতশালা গ্রামের মুক্তিযোদ্ধা শওকত সন্যামতের একটি কিডনি নষ্ট হয়ে গেছে। তাঁর অপর কিডনিটিও নষ্ট হওয়ার পথে। কিডনির সমস্যা ছাড়া বার্ধক্যজনিত কারণে নানান রোগেও ভুগছেন তিনি। মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর নিজের সম্পদ বিক্রি করা টাকায় বহু মুক্তিযোদ্ধার যাবতীয় খরচ চালিয়েছেন। অথচ এখন নিজের চিকিৎসার খরচ চালানোর কোনো উপায় তাঁর নেই। চিকিৎসকেরা বলেছেন, কিডনি প্রতিস্থাপনসহ তাঁর সার্বিক চিকিৎসার জন্য শিগগিরই প্রায় ছয় লাখ টাকা দরকার। দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করা এই নির্ভীক সৈনিককে বাঁচাতে সহূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।সাহায্য পাঠাতে ০১৭১৯০৯৯৩০০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।