সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারমিন সুলতানাযশোরের অভয়নগর উপজেলার মেধাবী শারমিন সুলতানা (১৮) ২০১২ সালে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। আকস্মিকভাবে তার চোখে জটিল রোগ ধরা পড়ে। তার ডান চোখের রেটিনা ছিঁড়ে গেছে। ওই চোখে একেবারেই দেখতে পায় না। বাঁ চোখও নষ্ট হওয়ার উপক্রম। চোখের সমস্যায় তার পড়ালেখা বন্ধ হয়ে গেছে। ভারতের নেত্রালয় চক্ষু হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার চোখে আরও দুটি অস্ত্রোপচার করতে হবে। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে বাবা কাজী আসাদুজ্জামান প্রায় নিঃস্ব। তাঁর পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: কাজী আসাদুজ্জামান, সঞ্চয়ী হিসাব নম্বর ৭০৩২, নওয়াপাড়া শাখা, ইসলামী ব্যাংক লি., যশোর। বিজ্ঞপ্তি।