সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনুর রহমানরাজধানীর সরকারি বাঙলা কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আমিনুর রহমান দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। ভারতের কলকাতায় টাটা মেডিকেল সেন্টারে তার চিকিৎসা চলছে। তাকে বাঁচাতে হলে অস্থিমজ্জা প্রতিস্থাপন (বিএমটি) করা জরুরি বলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন। এতে প্রায় ২৫ লাখ টাকা প্রয়োজন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। আমিনুরের দেহে ২০০৮ সালে প্রথম ক্যানসার ধরা পড়েছিল। আমিনুরের জীবন বাঁচাতে এগিয়ে আসতে পরিবারের পক্ষ থেকে সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নং ৩৪০১১১৪৭, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ফরেন এক্সচেঞ্জ শাখা, মতিঝিল, ঢাকা। মুঠোফোন: ০১৭১৮২০০২৪৪।