সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. রাজিবুল
মাত্র এক লাখ টাকা হলেই বেঁচে যেতে পারে একটি প্রাণ। ১৮ বছর বয়সের ছেলেটিকে দেখলে বড় জোর ১২-১৩ বছরের কিশোর বলে মনে হয়। শ্বাস নিয়ে তা পুরোপুরি ধরে রাখার ক্ষমতা ক্রমেই হারিয়ে ফেলছেন তিনি। এর কারণ তাঁর ফুসফুসের জন্মগত একটি ফুটো। ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধন্তা গ্রামে বসে ছেলে মো. রাজিবুলের শ্বাস নিয়ে জীবন আর যমের টানাটানি সহ্য করতে পারছেন না অসহায় বাবা রফিকুল ইসলাম। হাসপাতালে দৌড়ঝাঁপ করেছেন তিনি, কিন্তু ছেলের অসুখটিও ঠিকমতো বুঝতে পারেন না। সর্বশেষ জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের চিকিৎসকেরা আর দেরি না করে দ্রুত অস্ত্রোপচারের উপদেশ দিলেন। কিন্তু অনেকের জন্য ছোট হলেও লাখের অঙ্কটি গ্রামের এই রিকশাচালক বাবার কাছে বেশ বড়। দ্রুত তাঁর পাশে দাঁড়াতে চাইলে—রফিকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ১৬০১২২০০০০৩৭৭৪, ফার্স্ব সিকিউরিটি ইসলামী ব্যাংক, ময়মনসিংহ শাখা।