সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিজা আক্তার
চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্রী লিজা আক্তার (১১) দুরারোগ্য বোন ক্যানসারে আক্রান্ত। বর্তমানে সে বাংলাদেশ ক্যানসার সোসাইটি অ্যান্ড ওয়েলফেয়ার হোম ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা টাঙ্গাইলের হুগড়া গ্রামের একজন গরিব কৃষক। চিকিৎসকেরা বলেছেন, লিজাকে বাঁচাতে বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন। কিন্তু তার বর্গাচাষি বাবার পক্ষে এ ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা সম্ভব নয়। তাই মেয়েকে বাঁচাতে বাবা খোরশেদ আলম সবার আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আবদুল কাদের, সঞ্চয়ী হিসাব নম্বর-৩৪০৪৪৫৩৩, সোনালী ব্যাংক, জাতীয় সংসদ ভবন শাখা। বিজ্ঞপ্তি।