সাহায্যের আবেদন
সাদিয়া হক
বুদ্ধিপ্রতিবন্ধী সাদিয়া হক (১৩) এসিলি, হাইপো থাইরয়েড ও লুপ্রাস নেফ্রাইটিস রোগে আক্রান্ত। তার ফুসফুস শতকরা ৩০ ভাগ অকেজো হয়ে পড়েছে। বর্তমানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মা শাহনাজ পারভীন এলজিইডির একটি প্রকল্পে কর্মরত। স্বল্প বেতনে সংসার চালিয়ে সন্তানের চিকিৎসা করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তিনি জানান, প্রায় ১০ বছর ধরে ধার, গয়না ও জমি বিক্রি করে মেয়ের চিকিৎসা করেছেন। এখন আর এ ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। সাদিয়ার অবস্থার অবনতি হচ্ছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা করানোর, যা তাঁর পক্ষে অসম্ভব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি আবেদন জানিয়েছেন প্রতিবন্ধী শিশুটির চিকিৎসায় আর্থিক সহায়তা দিতে। মেয়ের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে পারলে হয়তো সে আরও কিছুদিন বেঁচে থাকবে আর তার শারীরিক কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। সাহায্য পাঠানোর ঠিকানা: শাহনাজ পারভীন, হিসাব নং-৩৪০৮২৬৬৬, জনতা ব্যাংক শেরেবাংলা নগর শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।