সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমা বেগম
কুিমল্লার মুদাফ্ফরগঞ্জ রহিমানগর এলাকার পত্রিকা হকার মো. কামাল হোসেনের স্ত্রী সালমা বেগম দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত৷ বর্তমানে তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন৷ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁর আরও উন্নত চিকিৎসার দরকার৷ এ জন্য বিপুল অঙ্কের অর্থ প্রয়োজন৷ কিন্তু দরিদ্র কামাল হোসেনের পক্ষে এই চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব নয়৷ অর্থাভাবে সালমা বেগমের চিকিৎসা বন্ধ হওয়ার পথে৷ তাই কামাল হোসেন তাঁর স্ত্রীকে বাঁচাতে সবার সহায়তা কামনা করেছেন৷ সাহায্য পাঠানোর ঠিকানা: কামাল হোসেন, হিসাব নম্বর ২৫৬৮১০১০৫১৩৭১, পূবালী ব্যাংক, বাঙ্গোড্ডাবাজার শাখা, নাঙ্গলকোট, কুমিল্লা৷ বিজ্ঞপ্তি৷