সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহফুজা
নরসিংদী সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী মাহফুজার (১৯) দুটি ভাল্ভ নষ্ট হয়ে গেছে৷ সংসারে তীব্র অভাব থাকা সত্ত্বেও পড়াশোনার অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে চার মাইল হেঁটে প্রতিদিন কলেজে যেতেন তিনি৷ আকস্মিক অসুস্থতায় হারিয়ে যেতে বসেছে তাঁর স্বপ্নেভরা জীবন৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও সুস্থ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি৷ মাহফুজা বর্তমানে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁর চিকিৎসায় প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন বলে জানান চিকিৎসকেরা৷ কিন্তু তাঁর শ্রমিক বাবার পক্ষে এ ব্যয় মেটানো সম্ভব নয়৷ তাই মেধাবী মেয়েকে বাঁচাতে সবার কাছে সহায়তা কামনা করেছেন মাহফুজার বাবা৷ সাহায্য পাঠানোর ঠিকানা: মকবুল হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর: ৬৫২৯, বাংলাদেশ কৃষি ব্যাংক, ভুলতা শাখা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ৷ বিজ্ঞপ্তি৷