সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ রাসেল
রাজধানীর মিরপুরের সাইক মেডিকেল ইনস্টিটিউটের বিএসসির ছাত্র মোহাম্মদ রাসেলের (২৪) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে৷ সপ্তাহে তিন দিন ডায়ালাইসিসের জন্য তাঁর পরিবারকে খরচ করতে হচ্ছে মাসিক ৫০ হাজার টাকা৷ মমতাময়ী মা ছেলের জন্য নিজের একটি কিডনি দিতে প্রস্তুত৷ কিন্তু অর্থাভাবে রাসেলের দেহে সেই কিডনিটিও প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে না৷ তাঁর বাবা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের একজন সাধারণ কর্মচারী৷ দরিদ্র এই বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়৷ সাহায্য পাঠানোর ঠিকানা: শিউলি কনক, হিসাব নম্বর-০১২৬১০৫০০০০৫৫৮৮৩, ডাচ বাংলা ব্যাংক, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা৷ বিজ্ঞপ্তি৷