সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রফিকুল ইসলাম
ঢাকার রায়েরবাজারের সুলতানগঞ্জ এলাকার (মাতৃছায়া, ৫ম তলা, ৫-এ, ৩৪/১৪ হািজ খুরশিদ আলী রোড) বাসিন্দা লুৎফুন্নেছার ভাই মো. রফিকুল ইসলাম (৪০) দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় আক্রান্ত৷ ঢাকা মেডিকেল কলেজ ও পপুলার হাসপাতালে তাঁর দুইবার অস্ত্রোপচার করানো হয়েছে৷ দরিদ্র এই ভাইয়ের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বোন লুৎফুন্নেছা৷ ভাই ও ভাইয়ের ছোট্ট দুটি বাচ্চার দেখাশোনায় তিনিই একমাত্র অবলম্বন৷ চিকিৎসকেরা জানান, রফিকুলের আবার অস্ত্রোপচার প্রয়োজন৷ কিন্তু সামান্য সেলাই মেশিন চালিয়ে সংসারের ঘানি টানা লুৎফুন্নেছার পক্ষে এর জন্য প্রয়োজনীয় ব্যয় মেটানো অসম্ভব৷ তাই ভাইয়ের জীবন বাঁচাতে তিনি সবার আর্থিক সহায়তা কামনা করেছেন৷ সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর ০০১১১০১১১২৩৫৫, উত্তরা ব্যাংক, ধানমন্ডি শাখা, ঢাকা৷ বিজ্ঞপ্তি৷