সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহদাত হোসেন
নোয়াখালী জিলা স্কুল থেকে এ বছরই এসএসসিতে এ-গ্রেডে পাস করেছে মো. শাহদাত হোসেন মঞ্জু (১৬)৷ ক্লাসে প্রায়ই সে বন্ধুদের বলত তার মাথাব্যথার কথা৷ কিন্তু কে জানত, সে সেরেব্রাল অ্যাবসেসে আক্রান্ত৷ দুই মাস আগে তার এ রোগ ধরা পড়ে৷ বর্তমানে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) শয্যাশায়ী৷ তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগের বিষ্ণুপুর গ্রামে৷ ইতিমধ্যে তার চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ১৫ লাখ টাকা৷ বর্তমানে চিকিৎসার ব্যয় মেটানো তার গরিব মা-বাবার পক্ষে সম্ভব নয়৷ তাই ছেলেকে বাঁচাতে তাঁরা সবার কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি৷ সাহায্য পাঠানোর ঠিকানা: ফেরদৌস নাহার চৌধুরী, হিসাব নম্বর ০০৫৫০৩১০০৩১৭২৫, এনসিসি ব্যাংক, কল্যাণপুর শাখা, ঢাকা৷ নোয়াখালী অফিস