সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ মানিক
গাজী টেলিভিশনের বার্তা বিভাগের জ্যেষ্ঠ ক্যামেরাম্যান সৈয়দ মানিকের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে৷ তিনি হেপাটাইটিস সি-তেও আক্রান্ত৷ বিভিন্ন হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে তিনি ভারতের কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁর চিকিৎসায় এরই মধ্যে প্রায় ৪১ লাখ টাকা খরচ হয়েছে৷ দ্রুত তাঁর একটি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন৷ কিডনি প্রতিস্থাপনসহ অন্যান্য চিকিৎসা বাবদ প্রয়োজন আরও প্রায় ২৫ লাখ টাকা৷ অসুস্থ মানিকের চিকিৎসায় এই ব্যয় মেটানো তাঁর পরিবারের পক্ষে আর সম্ভব নয়৷
তাই মানিককে বাঁচাতে পরিবারের পক্ষ থেকে সবার কাছে সাহায্য কামনা করা হয়েছে৷
সাহায্য পাঠানোর ঠিকানা: মো. কফিল উদ্দিন অ্যান্ড মমতাজ বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর-১৩৪০০০০০৩৪৩৮৬, সোশ্যাল ইসলামী ব্যাংক, গুলশান-১ শাখা, ঢাকা৷ বিজ্ঞপ্তি৷