সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয় বিশ্বাস
চার বছরের শিশু হৃদয় বিশ্বাস দুরারোগ্য ব্যাধি ‘বারকিটস লিমফোমা’য় আক্রান্ত৷ বর্তমানে সে রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷ তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা৷ এ জন্য প্রায় ৩৫ লাখ টাকা প্রয়োজন৷ কিন্তু তার বাবা রাজবাড়ীর কাউখালী থানার মুরারিখোলা গ্রামের নিহার রঞ্জন বিশ্বাসের পক্ষে এ চিকিৎসার ব্যয় মেটানো অসম্ভব৷ তাই ছেলের জীবন বাঁচাতে আর্থিক সহায়তা কামনা করেছেন তিনি৷ সাহায্য পাঠানোর ঠিকানা: নিহার রঞ্জন বিশ্বাস, সঞ্চয়ী হিসাব নম্বর-৩৪০৬০৫৯৬, সোনালী ব্যাংক, রাজউক ভবন শাখা, ঢাকা৷ বিজ্ঞপ্তি৷