সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. রাফায়েত হাসান
মাত্র দেড় বছরের শিশু মো. রাফায়েত হাসান (রিদান) হৃদ্রোগে আক্রান্ত হয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ময়মনসিংহ শহরের আকুয়া ভাঙ্গাপুল এলাকার বাসিন্দা মো. ফিরোজ আলী তার বাবা। শিশুটির চিকিৎসায় প্রায় চার লাখ টাকা প্রয়োজন। কিন্তু তার দরিদ্র পরিবারের পক্ষে এই চিকিৎসা-ব্যয় মেটানো সম্ভব নয়। সমাজের হৃদয়বান মানুষের আর্থিক সহায়তা শিশু রিদানের জীবন বাঁচাতে পারে। সাহায্য পাঠানোর ঠিকানা: কামরুন নাহার রিতা, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৬০৬৮/৯, জনতা ব্যাংক, ক্যান্টনমেন্ট শাখা, ময়মনসিংহ। বিজ্ঞপ্তি।