সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. নজরুল ইসলাম
পাঁচ বছরের শিশু মো. নজরুল ইসলাম মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত। অসুস্থতায় এরই মধ্যে সে স্মৃতিভ্রষ্ট হয়ে পড়েছে। বর্তমানে শিশুটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। তাকে সুস্থ করে তুলতে প্রায় ছয় লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু শিশুটির রিকশাচালক বাবা নরসিংদীর রায়পুরার করিপুর গ্রামের মো. নূরু মিয়ার পক্ষে এই ব্যয় মেটানো অসম্ভব। তাই তো অসহায় এই বাবা ছেলের জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: কোহিনুর, হিসাব নম্বর-৮১৪২, জনতা ব্যাংক, বাঁশগাড়ী শাখা, রায়পুরা, নরসিংদী। বিজ্ঞপ্তি।