সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাফর মোড়ল
শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চর গাজীপুর গ্রামের হযরত আলী মোড়লের ছেলে মো. জাফর মোড়ল খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত। তিনি বর্তমানে মহাখালী ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।
তিন সন্তানের বাবা জাফর সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে সুস্থ করে তুলতে সাত লাখ টাকা প্রয়োজন। তাঁর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের কাছে তিনি সহযোগিতার হাত বাড়িয়েছেন। তাঁকে সাহায্য পাঠানোর ঠিকানা— সঞ্চয়ী হিসাব নম্বর ০০৮০০৩১০০১০৭৫৬, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, টঙ্গী শাখা, গাজীপুর। বিজ্ঞপ্তি।