সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুমিয়া আক্তার সীমা
মাত্র দেড় বছরের শিশু রুমিয়া আক্তার সীমা ১০ মাস বয়স থেকে ব্লাড ক্যানসারে (থেলাসেমিয়া) আক্রান্ত। এরই মধ্যে সে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা কমিউনিটি হাসপাতাল, নগর স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছে। প্রতি দুই মাস পরপর রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে তাকে। শিশুটিকে পুরোপুরি সুস্থ করে তুলতে ১২ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এই ব্যয় তার মা মায়া বেগমের পক্ষে মেটানো সম্ভব নয়। তিনি বিভিন্ন বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। দরিদ্র এই মা তাঁর শিশুকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সালাহ্ উদ্দিন, হিসাব নম্বর: ২১০২০০৮৭৯২, ঢাকা ব্যাংক লিমিটেড, বংশাল শাখা। যোগাযোগ: ০১৫২১৩০৯৩০৭। বিজ্ঞপ্তি।