সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. তৌফিক আহম্মেদ
বরিশালের উজিরপুর উপজেলার বাহারঘাট গ্রামের স্কুলছাত্র মো. তৌফিক আহম্মেদ (১৬) ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা চলছে তার। এর আগে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। এতে প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়। এ ব্যয়ভার বহন করে তাঁর বাবা মনিরুজ্জামান সিকদার এখন প্রায় নিঃস্ব। এ অবস্থায় তৌফিকের চিকিৎসা চালিয়ে যাওয়া তাঁর পক্ষে আর সম্ভব নয়। তাই সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মনিরুজ্জামান সিকদার, হিসাব নম্বর-১৬৩১০৩১১৩৬৫, ডাচ-বাংলা ব্যাংক লি., যশোর শাখা, অনলাইন সুবিধা। বিজ্ঞপ্তি।