সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জহিরুল ইসলাম
পেট্রোবাংলার কর্মচারী জহিরুল ইসলামের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বছর খানেক আগে নিজ কর্মস্থলে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সরকারি কিডনি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ার কথা জানান। তখন থেকে ডায়ালাইসিস করে কোনোরকমে বেঁচে থাকার চেষ্টা করছেন জহিরুল। চিকিৎসকেরা দ্রুত দুটি কিডনি প্রতিস্থাপনের কথা বলেছেন। এতে খরচ পড়বে প্রায় ১২ লাখ টাকা। কিন্তু সামান্য বেতনের কর্মচারী জহিরুলের এ বিশাল ব্যয়ভার মেটানো অসম্ভব।
একদিকে অসুস্থতার কারণে সংসারের ভরণপোষণ মেটাতে পারছেন না জহিরুল। শোকে মারা গেছেন তাঁর বাবা। ছেলেমেয়েদের লেখাপড়াও প্রায় বন্ধ। এ অবস্থায় সমাজের বিত্তশালী ও হৃদয়বান মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন জহিরুল। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. জহিরুল ইসলাম, হিসাব নম্বর-১০১৭১২৪৭৪৭০৩১, আইএফআইসি ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা। মুঠোফোন-০১৮৪৬৮১৩১৪৫, ০১৭৪৬১২৯৪২১। বিজ্ঞপ্তি।