প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাইমিনুল ইসলাম
ময়মনসিংহের গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া মুহাইমিনুল ইসলাম রনকের মস্তিষ্কে ক্যানসার ধরা পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তাঁকে বাঁচানো সম্ভব। কিন্তু মুহাইমিনুলের বাবা শাঁখচূড়া উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক লিয়াকত আলী খানের পক্ষে বিদেশে নিয়ে সন্তানের চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য নেই। তাই পরিবারের পক্ষ থেকে সমাজের দানশীল ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন করা হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: লিয়াকত আলী খান, হিসাব নম্বর: ০১৬০৩১০০২৫৯৯৯, যমুনা ব্যাংক, গাজীপুর শাখা, ঢাকা।