সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ মাহতাব আহমেদ
বিশিষ্ট সমাজকর্মী শেখ মাহতাব আহমেদ দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি কলকাতার টাটা হাসপাতালে চিকিৎসাধীন। মাহতাব আহমেদ বাংলাদেশ রেড ক্রিসেন্টের একজন আজীবন সদস্য। বহু অসহায় মানুষকে রক্তদান করে সর্বোচ্চ রক্তদাতার সম্মান পেয়েছেন তিনি। জনদরদি এ মানুষটির জীবনই এখন সংকটাপন্ন। চিকিৎসায় যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা মেটানোর সামর্থ্য এখন তাঁর নেই। তাই নিজের জীবন রক্ষায় সমাজের দানশীল ও বিত্তবান লোকের সাহায্য কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: শেখ মাহতাব আহমেদ, হিসাব নম্বর- ১০৩১০১৭৫৯৭৭, সুইফ্ট-ডাচ্ বাংলা ব্যাংক, বিডিডিএইচ ১০৩। বিজ্ঞপ্তি।