সাহায্যের আবেদন
মো. আবদুল আহাদ
মো. আবদুল আহাদ রংপুরের বদরগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। পিএসসি ও জেএসসি—দুই পরীক্ষাতেই সে মেধাবৃত্তি পেয়েছে। অথচ জন্মের পর থেকেই তার হৃৎপিণ্ডে দুটি ছিদ্র। ক্রমেই তার অবস্থার অবনতি হচ্ছে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকেরা তাকে ভারতে পাঠানোর পরামর্শ দিয়েছেন।আহাদের বাবা মো. খোকন মাহমুদ বাসের টিকিট কাউন্টারে চাকরি করেন। তাঁর চার ছেলের মধ্যে প্রথম ছেলে দিনাজপুর মেডিকেল কলেজে এবং দ্বিতীয় ছেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। চতুর্থ ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। খোকনের পক্ষে সংসারের ব্যয় মিটিয়ে ছেলের চিকিৎসা করানো সম্ভব নয়। এ জন্য তিনি সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. খাজা খোকন মাহমুদ, হিসাব নম্বর ০০১০১৪২৫৮, সোনালী ব্যাংক লিমিটেড, বদরগঞ্জ, রংপুর। মুঠোফোন: ০১৯১৫৮৫৬০২৩। বিজ্ঞপ্তি।