সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আবু তালেব বেপারী
পল্লিচিকিৎসক মো. আবু তালেব বেপারী (৪৮) ব্লাড ক্যানসারে আক্রান্ত। তাঁর স্ত্রী জিন্নাতুন নেছা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাঁর এক ছেলে নটর ডেম কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। অপর দুই সন্তান জেএসসি পরীক্ষার্থী। তিন সন্তানের এই জননী অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে গিয়ে এখন প্রায় নিঃস্ব। সন্তানদের পড়াশোনাও বন্ধ হওয়ার পথে। চিকিৎসকেরা জানিয়েছেন, আবু তালেবের বোনম্যারো দ্রুত প্রতিস্থাপন করা দরকার। এর জন্য ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এ ব্যয় মেটানো অসহায় জিন্নাতুন নেছার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যপ্রার্থী তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আবু তালেব বেপারী, হিসাব নম্বর: ২২২১৫১১০০৫০, ডাচ্-বাংলা ব্যাংক, আটিবাজার শাখা, কেরানীগঞ্জ, ঢাকা। ফোন: ০১৭১২৮২০১৬৪। বিজ্ঞপ্তি।