সাহায্যের আবেদন
সহোদর বোন নাসরিন আক্তার ও নুরুন নাহার থ্যালসেমিয়ায় আক্রান্ত। নাসরিন ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের উচ্চমাধ্যমিক এবং নুরুন সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁদের বাবা নূরুল ইসলাম জেলার হাজী মনির আহমদ কলেজের সহকারী অধ্যাপক। থ্যালসেমিয়ায় আক্রান্ত হওয়ায় মেধাবী এ দুই বোনের জীবন এখন বিপন্নপ্রায়। পড়াশোনাও বন্ধ হওয়ার পথে। ইতিমধ্যে ঢাকা আধুনিক শিশু হাসপাতালে একদফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তাঁদের। চিকিৎসকেরা জানান, তাঁদের অস্থিমজ্জা দ্রুত প্রতিস্থাপন করা দরকার। কিন্তু এর জন্য প্রয়োজনীয় ব্যয় মেটানো সাধারণ কলেজশিক্ষক নূরুল ইসলামের পক্ষে সম্ভব নয়। তাই দুই মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন এই বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. নূরুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৪০১০১১৬৮৬৮৭, ডাচ্-বাংলা ব্যাংক, ফেনী শাখা, ফেনী। ফোন: ০১৮১৮৭৪৭৮৮৯। বিজ্ঞপ্তি।