সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরুন নাহার
ফেনীর সোনাগাজীর বাসিন্দা কামরুন নাহার দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। দুই বছর ধরে এ রোগের ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে তাঁর পরিবার এখন নিঃস্ব। তিনি ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মজিবুর রহমান খানের অধীন চিকিৎসাধীন। কামরুনের স্বামী মো. খোকন একজন চা দোকানি। চিকিৎসক জানান, কামরুনের চিকিৎসায় মাসে ৬০ হাজার টাকা খরচ হয়। যত দিন বেঁচে আছেন, তাঁকে দামি ওষুধ খেয়ে যেতে হবে। কামরুনের স্বামী বলেন, তাঁর স্ত্রীর কিডনিতে ক্যানসার হওয়ায় এরই মধ্যে একটি কিডনি অপসারণ করতে হয়েছে। জমিজমা বেঁচে এত দিন স্ত্রীর চিকিৎসা চালিয়েছেন। এখন আর চিকিৎসা চালিয়ে যাওয়ার আর্থিক সংগতি তাঁর নেই। তাই স্ত্রীকে বাঁচাতে তিনি সমাজের বিত্তশালী ও হৃদয়বানদের আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. খোকন, সঞ্চয়ী হিসাব-৪৯৯৮২, আল আরাফাহ ইসলামী ব্যাংক, মিরপুর-১ নম্বর শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।