সাহায্যের আবেদন
বি এম কামরুল ইসলাম
বেসরকারি চাকুরে বি এম কামরুল ইসলাম (৪০) লিভারের জটিল রোগ হেপাটোসেলুলার কারসিনোমায় আক্রান্ত। তিনি বেশ কিছুদিন স্কয়ার হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন। চিকিৎসক জানিয়েছেন, তাঁকে বাঁচাতে লিভার প্রতিস্থাপন করতে হবে, যার জন্য বিপুল অর্থ প্রয়োজন। বর্তমানে কেমোথেরাপির মাধ্যমে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু ব্র্যাকের ‘মেলা’ কর্মসূচির চট্টগ্রামের বোয়ালখালী শাখার সংগঠক কামরুলের বা তাঁর পরিবারের পক্ষে এ বিপুল ব্যয়ভার মেটানো অসম্ভব। এ অবস্থায় ছোট্ট একটি শিশুর বাবা কামরুলকে বাঁচাতে সমাজের বিত্তবান দানশীল ব্যক্তিদের কাছে পরিবারের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রার্থনা করা হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: বি এম রাশেদুল ইসলাম, হিসাব নং: ১১৯.১৫২.৩০৬, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, দনিয়া শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।