সাহায্যের আবেদন
রুবায়েত আলম
রুবায়েত আলম দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। বাবা ইসহাক আহমেদ একজন মুক্তিযোদ্ধা। তিনিও ভুগছেন বার্ধক্যজনিত রোগে। ইতিমধ্যে রুবায়েত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে সাময়িক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মো. আরিফের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি। কিন্তু তাঁর আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা খরচ মেটাতে পারছেন না তাঁর অসহায় বাবা ও পরিবারের অন্য সদস্যরা। তাই রুবায়েতের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করেছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রুবায়েত আলম, সঞ্চয়ী হিসাব নম্বর ১০৮১৭০, সোনালী ব্যাংক, বাউফল শাখা, পটুয়াখালী। ফোন নম্বর ০১৭২৯৩৪৮৭৯২। বিজ্ঞপ্তি।