সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রাফি
দুই বছরের শিশু মো. রাফি ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক আফিকুল ইসলামের অধীনে চিকিৎসাধীন। চিকিৎসক জানান, আগামী তিন বছর রাফির চিকিৎসা চালাতে হবে। এ জন্য ১৩ লাখ টাকা প্রয়োজন। রাফির বাবা আনোয়ার হেসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতীর একজন কৃষক। তাঁর পক্ষে ছেলের চিকিৎসার বিপুল খরচ বহন করা অসম্ভব। তাই ছেলেকে বাঁচাতে সমাজের দানশীল ও বিত্তবান মানুষের কাছে তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আনোয়ার হোসেন, হিসাব নম্বর: ১০৮১০১৪৯৮৪৫২, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, শান্তিনগর শাখা। বিজ্ঞপ্তি।