সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীম আহমেদ
প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা এবং বিশিষ্ট চলচ্চিত্রকার প্রয়াত তারেক মাসুদের সহকারী পরিচালক শামীম আহমেদ (৩৭) দুরারোগ্য লিভার সিরোসিসে আক্রান্ত। বর্তমানে শয্যাশায়ী তিনি। তাঁর দ্রুত লিভার প্রতিস্থাপনের কথা বলেছেন গ্যাস্ট্রোলিভার হসপিটাল অ্যান্ড রিসার্স ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক এম এ মহসেন ও মোহাম্মদ আলী। শামীমের লিভার প্রতিস্থাপন ও আনুষঙ্গিক চিকিৎসায় প্রয়োজন ৬০ লক্ষাধিক টাকা। কিন্তু এ বিপুল পরিমাণ চিকিৎসাব্যয় বহন করা সৃজনশীল এ মানুষটির পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তশালী ও হৃদয়বান মানুষের সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: চলতি হিসাব নম্বর ১১৯১০১৩৭১০৯১, ডাচ্-বাংলা ব্যাংক, মুঠোফোন ০১৭১৫৪৯৭৯৮০। বিজ্ঞপ্তি।