সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. হাবিবুর রহমান
ঝালকাঠির বীরকাঠি গ্রামের মো. হাবিবুর রহমান (৩৭) সড়ক দুর্ঘটনায় দুই পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর পায়ের দুটি বাটিই নষ্ট হয়ে গেছে এবং মেরুদণ্ডের প্রতিটি জয়েন্ট ব্লক হয়ে যাচ্ছে। তাঁকে পঙ্গুত্বের হাত থেকে বাঁচাতে হলে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে। এ জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। চিকিৎসার খরচ চালাতে গিয়ে মো. হাবিবুর রহমান ইতিমধ্যেই জমিজমাসহ সব সম্পত্তি বিক্রি করেছেন। বর্তমানে ভারতে গিয়ে চিকিৎসা চালানোর মতো টাকা তাঁর নেই। তাই সমাজের দানশীল ও বিত্তবান মানুষের কাছে তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. হাবিবুর রহমান, হিসাব নম্বর: ০২১১১২০০৮৫৭২১, আল-আরাফা ইসলামী ব্যাংক লি. মিরপুর, সেকশন-১, ঢাকা। বিজ্ঞপ্তি।