সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিলরুবা সুলতানা
রাজধানীর শুক্রাবাদের নিউ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের বাংলার শিক্ষক দিলরুবা সুলতানার (৪৫) শরীরে ক্যানসার ধরা পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসক পারভীন শাহিদা আখতারের অধীন চিকিৎসাধীন। এর আগে তাঁর শরীরে বড় ধরনের চারটি অপারেশন করা হয়। এতে প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে ক্যানসারের চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন। পিতৃহীন স্কুলশিক্ষিকা ও তাঁর পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা অসম্ভব। তাই চিকিৎসার অর্থের জন্য তিনি সমাজের দানশীল ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: দিলরুবা সুলতানা, সঞ্চয়ী হিসাব নম্বর: ০০২০৫২৩৬১, সোনালী ব্যাংক, গণভবন শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।