সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরহাদ
দিনমজুর বাবার একমাত্র শিশুসন্তান ফরহাদ (৫) দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। গত বছরের এপ্রিল থেকে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যানসার বিভাগের অধ্যাপক চৌধুরী ইয়াকুব জামালের অধীন চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসা করাতে গিয়ে তার দরিদ্র বাবা এরই মধ্যে ভিটেবাড়ি, সহায়-সম্বল সব বিক্রি করে নিঃস্ব হয়ে গেছেন। চিকিৎসকেরা জানান, ফরহাদের ছয় বছর নিয়মিত চিকিৎসা করাতে হবে। এ জন্য দরকার প্রায় তিন-চার লাখ টাকা। কিন্তু অসহায় বাবা শেখ আবদুল কাইয়ুমের পক্ষে এ ব্যয় বহন করা আর সম্ভব নয়। তাই ছেলের জীবন বাঁচাতে সমাজের দানশীল ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্যপ্রার্থী তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: শেখ আবদুল কাইয়ুম, হিসাব নম্বর: ১৮৫৭৮-৩, পূবালী ব্যাংক, শাহবাগ অ্যাভিনিউ শাখা, শাহবাগ, ঢাকা। মুঠোফোন: ০১৯১১৫৮৪৪৪৭। বিজ্ঞপ্তি।