সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. সাইম
সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. সাইম (১৩) দুরারোগ্য হাড়ের ক্যানসারে আক্রান্ত। বর্তমানে সে ঢাকার মিরপুরের ডেল্টা হাসপাতালের চিকিৎসক এম এন হুদা ও পারভীন আক্তার বানুর অধীনে চিকিৎসা নিচ্ছে। জরুরি ভিত্তিতে দেশের বাইরে নিয়ে সাইমের কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন (কাস্টম-মেড নি প্রসথেসিস) করা প্রয়োজন। এর জন্য দরকার প্রায় ১২ লাখ টাকা। কিন্তু এ অর্থ সংগ্রহ করা তার ক্ষুদ্রব্যবসায়ী বাবা শরীয়তপুরের নড়িয়া থানার পণ্ডিতসার গ্রামের বাসিন্দা মুহাম্মদ শহিদুল্লাহ হাওলাদারের পক্ষে অসম্ভব। তাই ছেলের জীবন রক্ষায় সমাজের দানশীল ও বিত্তবান মানুষের আর্থিক সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মুহা. শহিদুল্লাহ হাওলাদার, হিসাব নম্বর: এসবি ১৪৩, ইসলামী ব্যাংক, নড়িয়া শাখা, শরীয়তপুর। বিজ্ঞপ্তি।