সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসুমা সিদ্দিকী
ঢাকার আগারগাঁও প্রবীণ নিবাসে অবস্থানরত মাসুমা সিদ্দিকী ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন। গত বছরের আগস্ট থেকে বারডেম হাসপাতালে তাঁর নিয়মিত ডায়ালাইসিস করানো হচ্ছে। সেই সঙ্গে রয়েছে আনুষঙ্গিক নানা পরীক্ষা-নিরীক্ষা। ডায়ালাইসিস করাতে প্রতি মাসে তাঁর খরচ হচ্ছে প্রায় লাখ টাকা। তাঁর চিকিৎসা অব্যাহত রাখা প্রয়োজন। কিন্তু এর জন্য যে বিপুল পরিমাণ অর্থের দরকার, তার সংস্থান করা অসহায় মাসুমার জন্য এখন অসম্ভব। তাই সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মাসুমা সিদ্দিকী, সোনালী ব্যাংক, আগারগাঁও শাখা, হিসাব নম্বর ০৪৪৪০৩৪০৫৫৯১৮। বিজ্ঞপ্তি।