সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহিন ইসলাম
দুর্ঘটনায় শিশু শাহিন ইসলামের (৮) একটি চোখ নষ্ট হয়ে গেছে। অপর চোখটিও নষ্ট হওয়ার পথে। বছর চারেক আগে বন্ধুদের সঙ্গে খেলার সময় বাঁ চোখে পাটখড়ির আঘাত পায় সে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও তাতে কোনো ফল হয়নি। চোখটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অপর চোখটিতেও এখন দেখা দিয়েছে জটিল সমস্যা। খুব কাছের জিনিস ছাড়া অন্য কিছু এ চোখেও দেখতে পাচ্ছে না সে। বর্তমানে সে ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন। চোখটি বাঁচাতে প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু ছেলের চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়ে গেছেন দরিদ্র ভ্যানগাড়িচালক দিনাজপুরের আঙ্গারপাড়া গ্রামের মো. রফিকুল ইসলাম। তাই সবার আর্থিক সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রফিকুল ইসলাম মন্টু, হিসাব নম্বর-৩৪০৪০২৬৪, সোনালী ব্যাংক, পাকেরহাট শাখা, দিনাজপুর। বিজ্ঞপ্তি।