সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারুফুল ইসলাম
স্নাতক শ্রেণির ছাত্র বরিশালের বাবুগঞ্জ থানার বাহেরচর গ্রামের মারুফুল ইসলামের (২৭) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাঁর বাবা মাহাবুবউল হক একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষক। সপ্তাহে তিনবার মারুফুলের ডায়ালাইসিস করতে হচ্ছে। নিতে হচ্ছে দামি ইনজেকশন। এতে প্রতি মাসে খরচ হচ্ছে ৬০-৭০ হাজার টাকা। ডায়ালাইসিস করে চিকিৎসা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তাঁর পরিবার। বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারুফুল। তাঁর দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তাই ছেলেকে বাঁচাতে সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের আর্থিক সাহায্য কামনা করেছেন তাঁর বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: মাহাবুবউল হক, হিসাব নম্বর-১৩৭.১০১.১৪৩৮৩৩, ডাচ্-বাংলা ব্যাংক, সাভার বাজার শাখা, ঢাকা। মুঠোফোন-০১৭১৮-৭৯৭০৩১। বিজ্ঞপ্তি।