সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদিজা আক্তার
এক বছরের শিশু খাদিজা আক্তার হৃৎপিণ্ডে ছিদ্র এবং ভাল্ভ ও থাইরয়েডের জটিল সমস্যায় আক্রান্ত। বর্তমানে সে রাজধানীর শিশু হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানান, দ্রুত দেশের বাইরে নিয়ে তার উন্নত চিকিৎসা করানো প্রয়োজন। এ জন্য দরকার ছয় লক্ষাধিক টাকা। শিশুটির বাবা বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা পোশাক কারাখানার কর্মী মো. মাসুদুর রহমানের পক্ষে বিপুল এই ব্যয় মেটানো সম্ভব নয়। তাই মেয়েকে বাঁচাতে সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের আর্থিক সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মিজানুর রহমান, হিসাব নম্বর-৪৮৪৯, ইসলামী ব্যাংক, আইডিবি শাখা, আগারগাঁও, ঢাকা। বিজ্ঞপ্তি।