সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. জামাল উদ্দীন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর বজলুল করিম এলাকার বাসিন্দা দরিদ্র নির্মাণশ্রমিক মো. জামাল উদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখন পঙ্গু জীবনযাপন করছেন। চার বছর আগে কাজ করার সময় মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এর পর থেকে বাংলাদেশ মেডিকেলসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। চিকিৎসকেরা জানান, তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন। এ জন্য বিদেশে তাঁর অস্ত্রোপচার করাতে হবে। এতে দরকার প্রায় ৩০ লাখ টাকা। এরই মধ্যে চিকিৎসা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তাঁর পরিবার। ওদিকে জামাল উদ্দীনও আর অন্যের বোঝা হয়ে থাকতে চান না; সুস্থ হয়ে কাজে ফিরতে চান। তাই সমাজের দানশীল ও বিত্তবান মানুষের কাছে সহায়তার জন্য হাত পেতেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. জামাল উদ্দীন, হিসাব নম্বর-এসবি-৯৯৫, ইসলামী ব্যাংক, সূবর্ণচর শাখা, নোয়াখালী। বিজ্ঞপ্তি।